পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: অর্থ উপদেষ্টা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম
পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গত ১৮ মাসে মূল্যস্ফীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে চ্যালেঞ্জ ছিল এবং পুরোপুরি সফলতা পাওয়া যায়নি। তবে পরবর্তী সরকারের জন্য তিনি একটি “স্বস্তিকর অর্থনীতি” রেখে যাচ্ছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, পাচার হওয়া অর্থ চিহ্নিত করা হয়েছে। তবে তা ফেরত আনা জটিল এবং সহজ নয়।

ড. সালেহউদ্দিন বলেন, “কারা কোথায় অর্থ পাচার করেছে, তা চিহ্নিত করা গেছে। তবে কত টাকা পাচার হয়েছে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। পরবর্তী সরকার যদি সিরিয়াস হয়, তাহলে টাকা ফেরত আনা সম্ভব হবে।”

অর্থ উপদেষ্টা আরও বলেন, “আমি এমন কোনো কাজ করিনি, যাতে সরকার থেকে চলে গেলে পরবর্তী সরকারের সময় মামলা-মোকদ্দেমা বা আইনি জটিলতার সম্মুখীন হতে হয়। তবে অন্য উপদেষ্টাদের বিষয়ে আমি কিছু বলতে পারব না।”

মন্তব্য করুন

ADVERTISEMENT
বিজ্ঞাপন দিন

জনপ্রিয় সংবাদ

SPONSORED

আপনার দোকানের জন্য Epson বা Toshiba প্রিন্টার কিনুন সেরা দামে!

অনলাইন জরিপ