সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩১ পিএম
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ প্রদান করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার বিকেলে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এ ভাষণ দেওয়া হবে।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

মন্তব্য করুন

ADVERTISEMENT
বিজ্ঞাপন দিন

জনপ্রিয় সংবাদ

SPONSORED

আপনার দোকানের জন্য Epson বা Toshiba প্রিন্টার কিনুন সেরা দামে!

অনলাইন জরিপ