নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ছবি- সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর । ছবি- সংগৃহীত

অনেকদিন নির্বাচন না হওয়ায় উদ্বেগ ছিলো। তবে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো এবং অনুকূলে— এমনটাই মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা নেই। দীর্ঘদিন পর জনগণ ভোট দেয়ার সুযোগ পাচ্ছে। তাই ভোটারদের উচিত উৎসাহ ও উদ্দীপানার সঙ্গে নিজের ভোটের অধিকার প্রয়োগ করা। বিগত ১৫ বছর ভোটে এতো কারচুপি হয়েছে, কিছুটা উদ্বেগ থেকেই যায়। কার্যকরভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে বলে মনে হয় না।

বিএনপি মহাসচিব বলেন, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক মত থাকতে পারে। কিন্তু তারা নিয়ম মেনে দায়িত্ব পালন করবেন এমনটা আশা রয়েছে।

এসময় নতুন দল আত্মপ্রকাশ করলে কিছুটা আওয়াজ বেশি হয় এবং জামায়াত কৌশলী দল,নানা কৌশলে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে বলেও অভিমত প্রকাশ করেন।

নিজ আসনে জয়লাভসহ বিএনপি এই নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাবে বলেও আশাপ্রকাশ করেন বিএনপি মহাসচিব।

-মেহেরীন

মন্তব্য করুন

ADVERTISEMENT
বিজ্ঞাপন দিন

জনপ্রিয় সংবাদ

SPONSORED

আপনার দোকানের জন্য Epson বা Toshiba প্রিন্টার কিনুন সেরা দামে!

অনলাইন জরিপ