নেত্রকোনায় আসন্ন নির্বাচনকে ঘিরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে চারটি ভোটকেন্দ্রসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রের বুথ কক্ষে থাকা বেঞ্চ, সিলিং ফ্যান ও বৈদ্যুতিক লাইট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার সদর ও পূর্বধলা উপজেলায় এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো হলো সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,