লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৫৩

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে। আইওএম জানায়, নৌকাটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে দুটি শিশু ছিল। দুর্ঘটনার পর মাত্র দুইজন নারী জীবিত উদ্ধার হয়েছেন। তারা দুজনই নাইজেরিয়ার নাগরিক। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। নৌকাটি উত্তর-পশ্চিম লিবিয়ার আল-জাওইয়া শহর থেকে যাত্রা শুরু করে। স্থানীয় সময় রাত ১১টার দিকে নৌকাটি ছেড়ে যায় এবং প্রায় ছয় ঘণ্টা পর সমুদ্রে পানি ঢুকে সেটি উল্টে যায়। ঘটনাটি ঘটে জুওয়ারা শহরের উত্তরে ভূমধ্যসাগরে। আইওএম জানায়, জীবিত উদ্ধার হওয়া দুই নারীর একজন তার স্বামীকে হারিয়েছেন এবং অন্য নারী জানিয়েছেন, দুর্ঘটনায় তার দুই শিশু সন্তান মারা গেছে। উদ্ধার হওয়ার পর আইওএমের দল তাদের জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করে। ২০২৬ সালে এখন পর্যন্ত লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রায় ৫০০ অভিবাসী মৃত বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। শুধু জানুয়ারি মাসেই অন্তত ৩৭৫ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, যাদের অনেকের মৃত্যুর খবর কখনোই প্রকাশ্যে আসে না। ২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটি সাব-সাহারান আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের জন্য একটি প্রধান যাত্রাবিন্দুতে পরিণত হয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, লিবিয়ায় অভিবাসীদের অবস্থা অত্যন্ত ভয়াবহ। সেখানে তারা নির্যাতন, মানবপাচার, জোরপূর্বক শ্রম, চাঁদাবাজি ও সহিংসতার শিকার হচ্ছেন-যার সঙ্গে সরকারি ও বেসরকারি সশস্ত্র গোষ্ঠীগুলো জড়িত। আইওএম জানিয়েছে, মানবপাচারকারী চক্রগুলো অতিরিক্ত মানুষ বোঝাই করে অনিরাপদ নৌকায় অভিবাসীদের সমুদ্রে পাঠাচ্ছে, যার ফলে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। সংস্থাটি মানবপাচার রোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি নিরাপদ ও বৈধ অভিবাসন পথ তৈরির আহ্বান জানিয়েছে। অনেক সময় ডুবে যাওয়া নৌকার কোনো তথ্যই পাওয়া যায় না। ফলে বহু অভিবাসী নিখোঁজ হয়ে যান এবং তাদের পরিবার কখনোই জানতে পারে না তাদের কী হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্য, স্পেন, নরওয়ে ও সিয়েরা লিওনসহ কয়েকটি দেশ লিবিয়ার অভিবাসী আটককেন্দ্র বন্ধের আহ্বান জানিয়েছে।
লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৫৩

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১ এপ্রিল

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১ এপ্রিল দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১২৪ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলো তদন্ত সংস্থা। সোমবার (৯ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন। এছড়া ওদিন মামলার তদন্তকারী কর্মকর্তাকে ব্যাখ্যাসহ স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। মিরপুর মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ,২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র‌্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়। এদিকে তদন্ত শেষ করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া সময় ইতিমধ্যে শেষ হয়। এ অবস্থায় তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে রাষ্ট্রপক্ষ নয় মাস সময়ের আরজি জানায়। গত বছরের ২২ এপ্রিল শুনানি নিয়ে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন।তবে উচ্চ আদালতের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স প্রতিবেদন দাখিল করেনি।গত ২৩ অক্টোবর মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট। তবে এটিকে ‘শেষবারের মতো’ বর্ধিত সময় বলে উল্লেখ করেছেন আদালত। -মামুন
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১ এপ্রিল

ওসমান হাদির কবর জিয়ারত প্রচারণা শেষ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নির্বাচন আচরণবিধি মেনে শাহবাগে গণসংযোগ দিয়ে প্রচারণা শেষ করছেন ঢাকা-৮ আসনের ১১দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।  মঙ্গলবার (১০ ফব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে ফজরের নামাজ আদায় করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন তিনি। এসময় তিনি বলেন, আমরা একে অপরের সহযোগী। আমরা কারো বিপক্ষের লোক না। একসাথে ইনসাফের পক্ষে ঢাকা-৮ এ কাজ করতে চাই। জামায়াতের সঙ্গে জোট নিয়ে তিনি বলেন, জামায়াতের সঙ্গে জোট করায় আলাদা করে শাপলা কলির ভোট কমবে না বরং আমরা তাদের অনেক সহায়তা পেয়েছি। জামায়াত চাঁদাবাজি, সন্ত্রাসীর সঙ্গে যুক্ত নয় বলেই তাদের সঙ্গে আমরা জোটে গিয়েছি। -মেহেরীন
ওসমান হাদির কবর জিয়ারত প্রচারণা শেষ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘনঃ মাহাদী আমিন

নির্বাচন সামনে রেখে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে তথাকথিত অবস্থানকে পুঁজি করে একটি দল নির্বাচনি প্রচারণা চালাচ্ছে। তারা সেই প্রচারণাতেই মানুষকে, এমনকি শিশুদেরও অর্থ দিয়ে প্রলুব্ধ করছেন, যা নির্বাচনি আচরণবিধির চরম লঙ্ঘন। তিনি বলেন,এটি অত্যন্ত পীড়াদায়ক যে, স্বয়ং ওই দলীয় প্রধানের আসনেই টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চলছে। তাহলে চিন্তা করুন, দেশব্যাপী ওই দল কী করছে? নির্বাচনি আচরণবিধির এই লঙ্ঘন একাধারে জনবিচ্ছিন্নতা ও রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাহদী আমিন এসব কথা বলেন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, যারা সারাক্ষণ সততা, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফের বয়ান তৈরি করেন, তারাই যদি নির্বাচনের মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন, তাহলে সেটি অত্যন্ত লজ্জাজনক। এ বিষয়ে খোদ ওই দলীয় প্রধানের আসন ঢাকা-১৫তে তার জন্য দাঁড়িপাল্লার ভোট চাইতে দলটির অন্যতম শীর্ষ আইনজীবী নেতা যেভাবে প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং ভোট কেনার চেষ্টা করেছেন, সেই ভিডিও ইতোমধ্যে দেশব্যাপী ভাইরাল হয়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে।   তিনি বলেন, যে দল প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারাই যদি ভোটের মাঠে দুর্নীতির মাধ্যমে টাকা ছড়িয়ে দলীয় প্রধানের আসনসহ দেশব্যাপী এভাবেই জনগণের ভোট কিনতে চায়, তাহলে এর চেয়ে বড় দ্বিচারিতা ও নৈতিকতার লঙ্ঘন আর কী হতে পারে? মাহদী আমিন বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন প্রণীত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-৪ উপস্থাপন করতে চাই। যেখানে উল্লেখ রয়েছে— কোনো রাজনৈতিক দল বা প্রার্থী কিংবা তাহার পক্ষ হইতে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন-পূর্ব সময়ে উক্ত প্রার্থীর নির্বাচনি এলাকায় বসবাসকারী কোনো ব্যক্তি, গোষ্ঠী বা উক্ত এলাকা বা অন্যত্র অবস্থিত কোনো প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে কোনো প্রকার চাঁদা বা অনুদান বা উপঢৌকন প্রদান করিতে বা প্রদানের অঙ্গীকার বা প্রতিশ্রুতি প্রদান করিতে পারিবেন না।   তিনি আরো বলেন, আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি-২৭ অনুযায়ী এই লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। The Representation of the People Order, 1972 এর Article 91B (3) মোতাবেক-(ক) কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক (৬) ছয় মাসের কারাদণ্ডে অথবা অনধিক ১ (এক) লক্ষ ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন; (খ) কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন-পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য উক্ত রাজনৈতিক দল অনধিক ১ (এক) লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।   এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুততম সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মাহদী আমিন। তিনি আরো বলেন, একইভাবে আমরা দেখেছি, খুলনা-১ আসনের সেই দলের প্রার্থী ভোটারদের মধ্যে নিজ হাতে টাকা বিলাচ্ছেন, যা ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এভাবেই নিশ্চিত পরাজয়ের মুখে দেশজুড়ে টাকা দিয়ে ভোট কেনার পরিকল্পনা হাতে নিয়েছে একটি দল। এটি আপনারা সবাই জানেন, কীভাবে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি, বিকাশ, নগদ ও রকেট নম্বর সংগ্রহ করে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আমরা জানতে পেরেছি, সেই দলের একজন শীর্ষ নেতার আসন, কুমিল্লা-১১ চৌদ্দগ্রামে ওই দলের সন্ত্রাসীরা রাতের আঁধারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়।   এছাড়া বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম উপজেলার ৪ নং থালতামাঝ গ্রামে গতকাল রাতে উক্ত দলের সাজাপ্রাপ্ত ও চিহ্নিত সন্ত্রাসী কর্মীদের দ্বারা স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের ওপর হামলা চালানো হয়, অনেকেই গুরুতর আহত হন এবং তাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়, যা জনমনে চরম ভীতি সৃষ্টি করেছে। আমরা এ ধরনের প্রতিটি ঘটনায়, অতি দ্রুত স্থানীয় প্রশাসন তথা রিটার্নিং অফিসার ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, গত ২২ জানুয়ারি থেকে আজ সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণার নির্ধারিত সময় ছিল। উৎসবমুখর এই সময়ে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমের ধারাবাহিক প্রতিবেদন, বিভিন্ন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ও জরিপের ফলাফল, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি এবং মাঠ পর্যায়ের বাস্তবতা মিলিয়ে স্পষ্ট হয়েছে, জনসমর্থনের দিক থেকে বিএনপি সর্বোচ্চ পর্যায়েই রয়েছে। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপির নিরঙ্কুশ বিজয় অনিবার্য, ইনশাআল্লাহ।   তিনি বলেন, এই বাস্তবতা উপলদ্ধি করে একটি নির্দিষ্ট দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে; সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে, এমনকি জাল ভোটের প্রস্তুতিও দেখা যাচ্ছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশলই তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। মাহদী আমিন আরও বলেন, বিএনপির অবশ্যম্ভাবী বিজয় নস্যাৎ করতে যত অপপ্রচার, ষড়যন্ত্র, অর্থনৈতিক লেনদেন ও সহিংসতাই করা হোক না কেন, গণতান্ত্রকামী জনগণ তা রুখে দিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করবে, ইনশাআল্লাহ।   -মেহেরীন
টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘনঃ মাহাদী আমিন
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ প্রদান করবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মঙ্গলবার বিকেলে
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল
নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল
সচিবালয়ে বিদায়ের সুর
সচিবালয়ে বিদায়ের সুর
চাঁদে স্বয়ং-বর্ধনশীল শহর গড়ায় অগ্রাধিকার দিচ্ছে স্পেসএক্স, মঙ্গল প্রকল্প পেছাল
চাঁদে স্বয়ং-বর্ধনশীল শহর গড়ায় অগ্রাধিকার দিচ্ছে স্পেসএক্স, মঙ্গল প্রকল্প পেছাল
প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার নিয়ে উদ্বেগ: নির্বাচন কমিশনের সঙ্গে টি আই বি’র বৈঠক
প্রান্তিক জনগোষ্ঠীর ভোটাধিকার নিয়ে উদ্বেগ: নির্বাচন কমিশনের সঙ্গে টি আই বি’র বৈঠক
পোস্টাল ব্যালট পরিবহনে নির্বিঘ্নতার জন্য ডাক বিভাগের যানবাহনে ছাড়
পোস্টাল ব্যালট পরিবহনে নির্বিঘ্নতার জন্য ডাক বিভাগের যানবাহনে ছাড়
বিনোদন

লুবনা চরিত্রে ‘পরম্পরা’য় শানু

স্বাস্থ্য

ওজন নিয়ন্ত্রণে মিষ্টি কুমড়া

অর্থনীতি

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

লাইফস্টাইল

সূর্যমুখী বীজ ও এর উপকারিতা

অনলাইন জরিপ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি দেশের একজন সচেতন নাগরিক : তৌসিফ মাহবুব

আরএমপির প্রযুক্তিগত সহায়তায় হারানো ৭৫ মোবাইল উদ্ধার ও হস্তান্তর সম্পন্ন

সন্দ্বীপের উন্নয়নে একগুচ্ছ নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে : কুদ্দুস বয়াতি

টেডি উপহারে থাকে যত্ন আর ভালোবাসা

যে সমঝোতায় বয়কট থেকে সরে এলো পাকিস্তান, বাংলাদেশের কী লাভ হলো?

বিশ্বকাপ ম্যাচ শুরুর আগ মুহূর্তে দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়

চাঁদে স্বয়ং-বর্ধনশীল শহর গড়ায় অগ্রাধিকার দিচ্ছে স্পেসএক্স, মঙ্গল প্রকল্প পেছাল

অপারেশন থিয়েটারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যর্থতার অভিযোগ বাড়ছে

মঙ্গলে পাওয়া জৈব যৌগ পুরোপুরি অজৈব প্রক্রিয়ায় ব্যাখ্যা করা যাচ্ছে না

১০

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১১

ভোটারদের যে বিষয়গুলো জানা দরকার

১২

ময়েস্ট চকোলেট কেক

১৩

জানা যাক এলাচের উপকারিতা ও গুণাগুণ

১৪

বাংলাদেশের সিনেমা শক্ত একটি জায়গায় পৌঁছে যাচ্ছে : বাঁধন

১৫

ভারত–পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত ছিল পাকিস্তানের ‘নাটক’: রাজকুমার শর্মা

১৬

অবশেষে মাঠে ফিরছেন রোনালদো, খেলবেন আল-ফাতেহের বিপক্ষে

১৭

লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও খেলতে চান জোকোভিচ

১৮

ট্রাম্প হুঁশিয়ারি: ডেট্রয়েট-কানাডা নতুন সেতু খোলার পথ বন্ধ করতে পারেন

১৯

সোমালিয়া ও সৌদি আরব সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে

২০
অনুসন্ধান
আরএমপির প্রযুক্তিগত সহায়তায় হারানো ৭৫ মোবাইল উদ্ধার ও হস্তান্তর সম্পন্ন
আরএমপির প্রযুক্তিগত সহায়তায় হারানো ৭৫ মোবাইল উদ্ধার ও হস্তান্তর সম্পন্ন
সন্দ্বীপের উন্নয়নে একগুচ্ছ নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা
সন্দ্বীপের উন্নয়নে একগুচ্ছ নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপি প্রার্থী মোস্তফা কামাল পাশা
নোয়াখালী-৫ আসনে অধ্যক্ষ বেলায়েত হোসেনের সংবাদ সম্মেলন
নোয়াখালী-৫ আসনে অধ্যক্ষ বেলায়েত হোসেনের সংবাদ সম্মেলন
নেত্রকোনায় নির্বাচনী সহিংসতা: চার ভোটকেন্দ্রসহ পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ
নেত্রকোনায় নির্বাচনী সহিংসতা: চার ভোটকেন্দ্রসহ পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

ভোটারের জোয়ার গাজীপুর তলানিতে ঝালকাঠী

চকরিয়া পৌর বাসটার্মিনালে নির্বাচনী শেষ জনসভায় সালাহউদ্দিন আহমদ

নামাজের সময়সূচি

নামাজের সময়সূচি

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩১ পৌষ ১৪৩৩

আসর

ফজর ভোর ৫:২৩
জোহর বেলা ১২:০৭
আসর বিকেল ৩:৫৬
মাগরিব সন্ধ্যা ৫:৩২
ইশা রাত ৬:৪৭
ট্রাম্প হুঁশিয়ারি: ডেট্রয়েট-কানাডা নতুন সেতু খোলার পথ বন্ধ করতে পারেন
ট্রাম্প হুঁশিয়ারি: ডেট্রয়েট-কানাডা নতুন সেতু খোলার পথ বন্ধ করতে পারেন
সোমালিয়া ও সৌদি আরব সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে
সোমালিয়া ও সৌদি আরব সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে
মেক্সিকোতে কানাডিয়ান খনি কর্মীদের হত্যা, আরও পাঁচজনের লাশ শনাক্ত
মেক্সিকোতে কানাডিয়ান খনি কর্মীদের হত্যা, আরও পাঁচজনের লাশ শনাক্ত
কিউবার জ্বালানি সংকটে মানবিক বিপর্যয়ের আশঙ্কা
কিউবার জ্বালানি সংকটে মানবিক বিপর্যয়ের আশঙ্কা
মিউনিখে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্মেলনের প্রাক্কালে ইউরোপজুড়ে ছায়া ফেলেছে ট্রাম্পের বিশ্বব্যবস্থা
মিউনিখে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্মেলনের প্রাক্কালে ইউরোপজুড়ে ছায়া ফেলেছে ট্রাম্পের বিশ্বব্যবস্থা
লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৫৩
লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৫৩
লন্ডনযাত্রায় বিশেষ নির্দেশনা বিমান বাংলাদেশের
লন্ডনযাত্রায় বিশেষ নির্দেশনা বিমান বাংলাদেশের
একদিনের জন্য হলেও অর্থ উপদেষ্টার পদত্যাগ চান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা
একদিনের জন্য হলেও অর্থ উপদেষ্টার পদত্যাগ চান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা
পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: অর্থ উপদেষ্টা
পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: অর্থ উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক কমল ১৯ শতাংশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক কমল ১৯ শতাংশ
ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম
ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম
যে সমঝোতায় বয়কট থেকে সরে এলো পাকিস্তান, বাংলাদেশের কী লাভ হলো?
যে সমঝোতায় বয়কট থেকে সরে এলো পাকিস্তান, বাংলাদেশের কী লাভ হলো?
বিশ্বকাপ ম্যাচ শুরুর আগ মুহূর্তে দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়
বিশ্বকাপ ম্যাচ শুরুর আগ মুহূর্তে দল থেকে বাদ আমিরাতের খেলোয়াড়
ভারত–পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত ছিল পাকিস্তানের ‘নাটক’: রাজকুমার শর্মা
ভারত–পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত ছিল পাকিস্তানের ‘নাটক’: রাজকুমার শর্মা
অবশেষে মাঠে ফিরছেন রোনালদো, খেলবেন আল-ফাতেহের বিপক্ষে
অবশেষে মাঠে ফিরছেন রোনালদো, খেলবেন আল-ফাতেহের বিপক্ষে

লস অ্যাঞ্জেলস অলিম্পিকেও খেলতে চান জোকোভিচ

যে সমঝোতায় বয়কট থেকে সরে এলো পাকিস্তান, বাংলাদেশের কী লাভ হলো?

টেডি উপহারে থাকে যত্ন আর ভালোবাসা
টেডি উপহারে থাকে যত্ন আর ভালোবাসা
ভোটারদের যে বিষয়গুলো জানা দরকার
ভোটারদের যে বিষয়গুলো জানা দরকার
ময়েস্ট চকোলেট কেক
ময়েস্ট চকোলেট কেক
জানা যাক এলাচের উপকারিতা ও গুণাগুণ
জানা যাক এলাচের উপকারিতা ও গুণাগুণ
আমি দেশের একজন সচেতন নাগরিক : তৌসিফ মাহবুব
আমি দেশের একজন সচেতন নাগরিক : তৌসিফ মাহবুব
তৌসিফ মাহবুব অল্প সময়েই দর্শকদের মধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। নাটকে স্বতঃস্ফূর্ত অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও উপস্থাপনাতেও নিয়মিত
লুবনা চরিত্রে ‘পরম্পরা’য় শানু
বাংলাদেশের সিনেমা শক্ত একটি জায়গায় পৌঁছে যাচ্ছে : বাঁধন
গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে : কুদ্দুস বয়াতি
ঢাবি সাদা দলের জরুরি বিজ্ঞপ্তি
ঢাবি সাদা দলের জরুরি বিজ্ঞপ্তি
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১ এপ্রিল
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১ এপ্রিল
ইতিহাস ক্ষমা করেনি, করবে না
ইতিহাস ক্ষমা করেনি, করবে না